জুলাই অভ্যুত্থানে হতাহতরা যে উপাধি পাচ্ছেন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানে হতাহতরা যে উপাধি পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সনদ দেয়া হবে। আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয়পত্র পাবেন। একইসাথে তারা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পাবেন।’

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই অধিদফতর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই এটি প্রতিষ্ঠা করা হবে এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

ফারুক-ই-আজম বলেন, ‘শহীদদের পরিবারকে সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা করে দেয়া হবে। ১০ লাখ টাকা চলতি অর্থবছরে এবং বাকি টাকা আগামী অর্থবছরে দেয়া হবে।’

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ