সাবেক আইজিপি শহীদুলের সম্পদের ২ বস্তা আলামত জব্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক আইজিপি শহীদুলের সম্পদের ২ বস্তা আলামত জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের ১২ কোটি টাকার এফডিআর, জমির দলিলসহ দুই বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে শহীদুল হকের এক আত্মীয়ের বাসা থেকে মঙ্গলবার রাতে এসব আলামত উদ্ধার করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি শহিদুল হকের বিরুদ্ধে একটি অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে গোয়েন্দা তথ্যে দুদক জানতে পারে শহিদুল হক নিজের অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার এক নিকটাত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন। এরপর সেখানে থেকে আরেক আত্মীয়ের বাসায় সেসব নথি পাঠানো হয়। ওইসব নথিতে শহিদুল হকের অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত সাবেক আইজিপি শহিদুল হকের এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালায়। ওই অভিযানে দুটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়।

জব্দ করা আলামতগুলোর মধ্যে বিপুল সম্পদের দলিল ছাড়াও বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারকের ছায়ালিপি, অফার লেটার ও ব্যাংক হিসাব বিবরণীসহ নানা তথ্য রয়েছে। পরবর্তীতে তদন্ত কার্যক্রমে সহায়তার লক্ষ্যে নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে এসব নথি জব্দ করে দুর্নীতি দমন কমিশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ