প্রযুক্তির যুগে মিথ্যাচার রাজনীতি থাকা উচিত নয়: রেজাউল করিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রযুক্তির যুগে মিথ্যাচার রাজনীতি থাকা উচিত নয়: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। সেখানে ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। কারা এ হামলা ঘটিয়েছে এটা সবাই জানে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন রমজান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বর্তমান প্রযুক্তির যুগে মিথ্যাচার রাজনীতি থাকা উচিত নয়। আমাদের ব্লেইম গেম বন্ধ করা উচিত। বিগত দিনে ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে অরাজকতা করতো তা যে বর্তমানে না হয়। আমরা মনে করবো সবাই পজেটিভ চিন্তা ধারণায় রাজনীতি করবে।

এরআগে, ড. রেজাউল করিমের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত ১০০০ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ২’শ জনকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ২৫কেজি চাল, তেল, লবন, খেজুর, ছোলা, চিনি, পেয়াজ।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি আবু জাফর চন্দ্রগঞ্জ থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হাসনাইন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক কল্যানের সেক্রেটারি আমির হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারির হাফিজুর রহমান সজিব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ