সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ বুয়েট ছাত্র - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ বুয়েট ছাত্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ৮:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ৮:৩৩ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

পদ্মা নদীতে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন বুয়েটের এক শিক্ষার্থী। নিখোঁজ তারিকুজ্জামান সানি (২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন উর রশিদের ছেলে। তবে সানি ঢাকার হাজারীবাগে থাকতেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। রাত থেকেই ডুবুরি দল কাজ করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি ওই বুয়েট শিক্ষার্থীর।

শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সানিকে উদ্ধারে কাজ করছে একদল ডুবুরি। পদ্মার পারে দাঁড়িয়ে আছে স্থানীয়রা। ডুবুরি দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের।

সানিসহ ১৬ জন বন্ধু মিলে পদ্মা বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট পদ্মা পাড়ে ঘুরতে আসে। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের উপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ