অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে: মিজানুর রহমান মিনু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে: মিজানুর রহমান মিনু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। সংস্কার করে ছয় মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব। কিন্তু বিভিন্ন বিদেশী ষড়যন্ত্র, খুনি হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র, ব্যবসায়ী সিন্ডিকেট এই সরকারকে ভুল পথে পরিচালনা করছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাসহ বিভিন্ন জনদাবিতে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনুস সরকারের সমালোচনা করে মিজানুর রহমান মিনু বলেন, ‘আজকে মানুষ তাঁর ক্রয়ক্ষমতা হারিয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। আজকে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের উপদেষ্টারা দেশ পরিচালনায় ব্যর্থ। অতি দ্রুতই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো জনপ্রিয়তা হারিয়েছে। ছয় মাস আগেও প্রফেসর ইউনুস বাংলাদেশ সহ সারা বিশ্বে ব্যাপক সুনাম ছিল। ছয় মাস পর তাঁর সেই সুনাম আর নেই। প্রফেসর ইউনুসকে বলতে চাই, ভালো করে চিন্তা করুন। নিজেকে দেখুন। প্রফেসর ইউনুস ছয় মাস আগে যে ইউনুস ছিলেন। সেই ইউনুস আছে কিনা।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘খুব দ্রুতই সামনে নির্বাচন। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে। সমস্ত কৌশল প্রয়োগ করে, জনগণের আস্থা অর্জন করে, জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান, কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায়বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ