চট্টগ্রাম বিমানবন্দরে সংবর্ধিত হলেন ইয়াকুব সৈনিক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরে সংবর্ধিত হলেন ইয়াকুব সৈনিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন, ইউএই

দুবাই বাংলাদেশ এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা আলহাজ্ব ইয়াকুব সৈনিককে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয়েছে।রবিবার বিকাল ৪ টায় তিনি দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর তাকে ফুলেল সংবর্ধনা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধনার জবাবে আলহাজ ইয়াকুব সৈনিক বলেন, প্রবাসী বাংলাদেশীরা এখনো দেশে জান মালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিদেশে বাংলাদেশ মিশন গুলোতে আওয়ামী দোসররা এখনো তৎপর। তিনি বলেন যে চেতনা নিয়ে বিপ্লব সংঘটিত হয়েছে তা বাস্তবায়ন করতে হলে অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে-বিদেশে প্রবাসীদের আশা প্রত্যাশা পূরণে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আলহাজ্ব নাসিম উদ্দিন চৌধুরী, কৃষক দল চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আশরাফ হোসেন, মহানগর কৃষক দলের যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রবাসী সাংবাদিক শিবলী আল সাদিক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ নাট্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, মহানগর বিএনপি নেতা আশরাফুল ইসলাম, জাবেদ আহমেদ, ছাত্রনেতা মোহাম্মদ আরফান, মনজুরুল ইসলাম সুমন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ