না’গঞ্জের ফতুল্লায় কাস্টমস কর্মকর্তা মারুফের শাস্তির দাবীতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় কাস্টমস কর্মকর্তা মারুফের শাস্তির দাবীতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর-কাঠেরপুলে মাদক, সন্ত্রাস ও নিরীহ মানুষের উপর নানা অত্যাচারের অভিযোগ উঠেছে মারুফ নামক এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারী) দুপুরে কাস্টমস কর্মকর্তা মারুফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে কাঠেরপুল, কুতুবআইল, সস্তাপুর সহ আশপাশ এলাকাবাসী। তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মানববন্ধন ও কাঠেরপুল এলাকায় মারুফের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাÐের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। অভিযুক্ত মারুফ ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার অবসরপ্রাপ্ত কাষ্টমস ড্রাইভার জামাল মিয়ার পুত্র। বর্তমানে সে সাভার ইপিজেডে কর্মরত রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত কাস্টমস কর্মকর্তার পরিচয় দিয়ে মারুফ ফতুল্লার সস্তাপুর, কাঠেরপুল এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকের আসর ও বিক্রয় করে আসছে। প্রকাশ্যে মারুফের লোকজন মাদক বিক্রয়সহ নানাবিধ অপকর্ম করছে। এর প্রতিবাদ করতে গেলে মারুফ ও তার বাহিনীর কাছে নির্যাতিত হচ্ছে নিরীহ এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ডাইং কারখানার এক মালিক বলেন, মারুফ কাস্টমস কর্মকর্তার পরিচয় বহন করে বিভিন্ন মিলে অহেতুক কাগজপত্রে ঝামেলা আছে বলে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি জোড়পূর্বক বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে ঝুটসহ বিভিন্ন মালামাল নাম মাত্র মূল্য দিয়ে জোরপূর্বক নিয়ে নেয়। সে একজন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা। তার একটি কিশোরগ্যাং বাহিনী রয়েছে। এই বাহিনীর মাধ্যমে সে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটায়। তার এই অপকর্মের প্রতিবাদে কুতুবআইল, সস্তাপুর ও কাঠেরপুল এলাকার সর্বস্তরের জনগণ ঝাড়ু নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হবুল, স্থানীয় পঞ্চায়েত কমিটির আহবায়ক মো. গোলজার হোসেন, সদস্য সচিব মো. আব্দুল মোনায়েম, ফারুক হোসেন, সেলিম রেজা, সদস্য পঞ্চায়েত কমিটি, ডা. মো. ওলি আহমেদ, মজিবর হোসেন, নবী হোসেন, মো. ইউনুস মিয়া ও মোঃ বাদল কাজিসহ প্রমুখ।
এরআগে গত মঙ্গলবার এলাকাবাসি কাস্টম কর্মকর্তা মারুফের মাদকের আস্তায় অভিযান চালায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ