এবার উর্বশীকে ধাক্কা দিয়ে ভাইরাল ওরি! - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার উর্বশীকে ধাক্কা দিয়ে ভাইরাল ওরি!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
গত মঙ্গলবার বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার জন্মদিন ছিল। তার জন্মদিনের পার্টির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে অভিনেত্রী উর্বশীর সঙ্গে নাচতে দেখা যায় আলোচিত ইন্টারনেট ইনফ্লুয়েনসার ওরিকে। নাচতে নাচতে আচমকা উর্বশীকে ধাক্কা দেন ওরি। তার ধাক্কায় হোঁচট খান উর্বশী। ভিডিওতে এই বিষয়টি নিয়েই নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

উর্বশীকে ধাক্কা দেওয়ার সেই ভিডিও শেয়ার করেছেন ওরি নিজেও। সেখানে উর্বশীকে নিয়ে রসিকতা করে ওরি লেখেন, ‘বিশ্বের প্রথম কোনো নারীকে আমি ধাক্কা দিয়েছি।’

ভিডিওটি দেখে এক নেটিজেন লিখেছেন, ‘গুড জব।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ডাকু মহারাজে উর্বশীর জায়গা নেবেন ওরি।’ আবার রসিকতার আড়ালে আদতে ওরি উর্বশীকে বিদ্রুপ করলেন বলেও নেটিজেনদের অনেকের মন্তব্য ছিল।

এর আগে, দুবাই স্টেডিয়াম থেকে ওরি ও উর্বশীর একটি ভিডিও সামনে এসেছিল। এই ভিডিওতে ওরি ও উর্বশীকে একই গানে নাচতে দেখা গেছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ে যান ওরি ও উর্বশী। সেখানে ঊর্বশীর গালে ওরিকে চুমু খেতে দেখা গিয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ