গত ষোল বছর জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিলো না : সোহেল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গত ষোল বছর জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিলো না : সোহেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল বলেছেন, গত পনেরো ষোল বছর তো দেশের খুব খারাপ অবস্থা ছিলো। এখানো তো আসলে কোন পিপলস গভর্মেন্ট ছিলো না। জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিলো না। যারা ক্ষমতায় ছিলো তাদের কাছে মানুষ বাঁচলো না মরলো সেটাতে কোন তোয়াক্কা করতো না তারা।
শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এলাকার আলিফ জেনারেল হাসপাতাল আয়োজিত কিডনি সুরক্ষা মূলক সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল আরো বলেন, বিগত সরকারের কাছে মানুষের কোন প্রয়োজন ছিলো না। তবে আশা করছি সামনে জনগণের প্রতিনিধিত্বে একটি ভালো এবং পরিচ্ছন্ন নির্বাচন হবে। জনগণ ভোট দিতে কখনো ভুল করে না। জনগণ সঠিক ভোটটি দেয়। কয়দিন আগে একটি অনুষ্ঠানে আমি বলেছি আমাদের দেশের মানুষ কখনো ভুল ভোট দেয় না।
এসময় ভারতকে ইঙ্গিত করে সোহেল বলেন, সেদেশে ফিল্মে আজকে যারা ধেই ধেই করে নাচছে পরের দিন তারা পার্লামেন্টে গিয়ে নাচছে। তারা যদি এদেশে এসে ইলেকশন করে তবে কেউ তাদের ভোট দিবে না। মানুষ মনে করে তোমাকে কেনো ভোট দেবো?
তুমি সিনেমায় আছো তুমি সিনেমায় থাকো। আমাদের দেশের ফেরদৌসদের কথা বলবেন, যে তারা তো পার্লামেন্টে গেছে। এটাতো ভাই ভোট না। যাকে হাসিনা পছন্দ করেছে তাকেই পার্লামেন্টে নিয়ে গেছে।
প্রফেসর ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. মো. ফরহাদ হাসান চৌধুরির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় আরো উপস্থি ছিলেন,ডা. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. মো. ফারুক আহম্মেদ, ডা. মো. এ.এফ.এম মশিউর রহমান, ডা. মো. রাশেদ আনোয়ার, ডা. মো. রেজাউল আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ