হ্যাক হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স, ভক্তদের দিলেন যে সতর্কবার্তা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হ্যাক হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স, ভক্তদের দিলেন যে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
হ্যাক হয়েছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালে এক্স হ্যান্ডেল। গত ১৬ দিন ধরে সাইবার হ্যাকারদের কবলে রয়েছে তার একাউন্টটি। শত চেষ্টা করে তার এক্স হ্যান্ডেল টিমের সাথে যোগাযোগ করতে পারেননি তিনি। এমন অবস্থায় নিজের প্রকাশ করে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এই কণ্ঠশিল্পী। জানিয়েছেন তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কোনো লিংকে যেন কেউ ক্লিক না করে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি হ্যাক হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট। এই কণ্ঠশিল্পী জানিয়েছেন, সেদিন থেকে তার প্রোফাইলে তিনি ঢুকতে পারছেন না, এমনকি অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছেন না।

গত শনিবার শ্রেয়া ঘোষাল হতাশার স্বরে বলেন, শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল (টুইটার) গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড রয়েছে। এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট কয়েকটা উত্তর পাওয়া ছাড়া আর কোনো সাড়া পাইনি। এমনকি আমার অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারছি না। কারণ লগ ইন-ই তো হচ্ছে না।

এরপরই ভক্তদের সতর্ক করে শ্রেয়ার বলেন, দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে এড়িয়ে যাবেন। কিংবা কোনো লিংক গেলে, সেটাতে ক্লিক করবেন না। ওগুলো সব স্প্যাম। অ্যাকাউন্ট ঠিক হলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় জানিয়ে দেব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ