হালনাগাদে বাদ পড়ল ১৯ লাখ মৃত ভোটার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হালনাগাদে বাদ পড়ল ১৯ লাখ মৃত ভোটার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে ১৯ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

আজ রবিবার জাতীয় ভোটার দিবস আলোচনাসভায় এমন তথ্য তুলে ধরেন তিনি।

হুমায়ুন কবীর বলেন, ভোটার হওয়া, নির্বাচনে ভোট দেওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার।

১৯ লাখ ভোটারকে তালিকা থেকে কর্তন করা হয়েছে। সারা দেশে তথ্য সংগ্রহ করা হয়েছে ৫৩ লাখ ৩৩ হাজার ৫৬৩ জন।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন।

মহিলা ৬ কোটি ০৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন এবং ৯৯৪ জন হিজড়া ভোটার রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ