স্বাস্থ্যসেবার উন্নয়নে নিয়োগ দেওয়া হবে ৫৪৯৩ জন চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জনতার আওয়াজ/আ আ