মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে হবে: জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শাড়ি, লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে যাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলীতে চিকিৎসকদের আয়োজিত এক ইফতার মাহফিল তিনি এ কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, যাকাতের সুষ্ঠু বণ্টন হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য আসবে। যারা মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে চায় তাদের সহযোগিতা করবে জামায়াত।

তিনি আরও বলেন, নেতাকে ক্ষমতায় নেয়ার জন্য নয়, দেশে আল্লাহর আইন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। মানুষের অধিকার নিশ্চিত করতে দ্বীন কায়েমের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ