চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৭, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৭, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের হাতে সমর্পণ করুন।

শুক্রবার (০৭ মার্চ) রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, পতিত আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল। সম্মেলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী অনেককে ভয় পাচ্ছেন। সিদ্ধান্ত নিতে পারছেন। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ দখলবাজের অবস্থান নেই।

আব্বাস আরও বলেন, অনেকে ভুয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। বরং পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্চমহলে সুপারিশ করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ