খুলনায় বিএনপি নেতা বকুলসহ ৫০ নেতাকর্মীর জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৭, ২০২২ ৯:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৭, ২০২২ ৯:০৩ পূর্বাহ্ণ

ফকির শহিদুল ইসলাম, খুলনা
খুলনায় পুলিশের দায়ের করা হামলার মামলায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, দলের কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলসহ ৫০ নেতাকর্মী ৬ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন শেষে আজ রবিবার (১৭ জুলাই) পুনরায় জামিন দিয়েছেন খুলনা জেলা জজ আদালত।

প্রসঙ্গত, সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৬মে) খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দেয়। কিন্তু পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ৮০০ জনের বিরুদ্ধে রাতে মামলা হয়। খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জনতার আওয়াজ/আ আ