হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উত্তরখানের পুরানপাড়া বাথানের শাহি শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে আজ সোমবার (১০ মার্চ) ভোরে এলোপাতাড়ি কুপিয়ে আহতের ঘটনা ঘটে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ওই উপাধ্যক্ষ হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব গ্রামের খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের ১২-৭ পশ্চিম মালিবাগ ও উত্তরখানের ওই বাড়িতে থাকতেন। তিনি বৈষম্যবিরোধী অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন।

এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকা’কে বলেন, ‘নিহত ওই শিক্ষক গত দুই-তিন মাস যাবৎ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেখানে তিনি একাই থাকতেন। গত তিন দিন আগে একজন নারী ছেলেসহ ওঠেন। ধারণা করা হচ্ছে, গত ভোরে (সোমবার) তারাই এ ঘটনা ঘটিয়ে পালিয়েছে।’

এক প্রশ্নের জবাবে ওসি জিয়া বলেন, ‘তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমে আটকিয়ে রাখা হয়েছিল। একপর্যায়ে সে বাথরুম থেকে বেরিয়ে ডাক চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। তারপর আশপাশের লোকজন তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

অপর প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘জানা গেছে সাইফুর রহমানের সঙ্গে তার স্ত্রীর দূরত্ব রয়েছে। এ ঘটনায় তার ভাইকে খবর দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ভাইরাল ভিডিওতে নারীদের লাঠিপেটা করা সেই যুবক গ্রেপ্তারভাইরাল ভিডিওতে নারীদের লাঠিপেটা করা সেই যুবক গ্রেপ্তার
এদিকে এলাকাবাসী ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী তার ভাবি পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে গত কয়েক দিন আগে উঠেছিল। ওই নারীর সঙ্গে তার ছেলেও ছিল।’

এসব সূত্র আরও জানায়, পুরোনো পাড়া এলাকায় তিনি একটি জমি ক্রয় করেছিলেন। সেখানে বাড়ি করার জন্যই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন।’

সরেজমিনে ঘটনাস্থলের ষষ্ঠ তলার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আশপাশের লোকজন সেখানে ভিড় করেছেন। ষষ্ঠ তলার বাড়ির চতুর্থ তলার ওই ফ্ল্যাটের টয়লেট ও শয়ন কক্ষের মেঝেতে রক্তে ভরপুর হয়ে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ