সাতক্ষীরায় ২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় ২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ২ লাখ ৫৩ হাজার ৯৬০ জন শিশুকে ১৫ মার্চ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আ. সালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট বাকী বিল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এস আই এম ও রাশেদ উদ্দিন মৃধাসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।

এ সময় জানান, ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। ক্যাম্পেইনটি একদিন চলবে। সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

আর এ জন্য জেলার মোট ১ হাজার ৯১২ টি টিকাদান কেন্দ্রে ৮০৫ জন সরকারী ও বেসরকারী স্বাস্থ্য কর্মীসহ ৪ হাজার ৭৭২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ