জবিতে ‘মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জবিতে ‘মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

 

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে ‘মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মূল বক্তব্যে অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘রমজান মাসে কোরআনের যাত্রা শুরু হওয়ায় এ মাসের তাৎপর্য অপরিসীম। কোরআন পাঠ ও এর জ্ঞানার্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে সকল প্রকার জ্ঞান ও হেদায়েত নিহিত রয়েছে। আল্লাহ তা‘আলা কোরআনের মাধ্যমে আমাদের হেদায়েত দান করেছেন। এই হেদায়েত অনুসরণ করলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি। ইবাদতের পাশাপাশি সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘ইসলাম ধর্ম কোনো প্রকার খারাপ কাজকে সমর্থন করে না। শুধুমাত্র রমজান মাসেই নয়, সারা বছরই আমাদের আল্লাহর তাকওয়া অর্জনের জন্য সচেষ্ট থাকতে হবে।’

প্যানেল আলোচনায় অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, ‘রমজান মাসে আমরা সিয়াম পালন করি। রোজা শুধু উপবাস থাকা নয়, বরং সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকাই সিয়ামের মূল উদ্দেশ্য। সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। রোজার মাধ্যমেই সিয়াম ও সাওম একত্রে পালন করা যায়, যার সাওম নাই তার সিয়ামের প্রয়োজন নাই। সিয়াম হচ্ছে তাকওয়া অর্জনের মূল উদ্দেশ্য। কোরআনের মূল উদ্দেশ্য হলো মানুষের হেদায়েত অর্জন। বিভিন্ন ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজান মাসকে আমরা আরো কার্যকরী করে তুলতে পারি।’

এছাড়াও, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন। এই সেমিনারের মাধ্যমে পবিত্র রমজান মাসের গুরুত্ব, তাকওয়া অর্জন এবং বিভিন্ন ইবাদতের বিষয়ে গভীরভাবে আলোচনা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ