সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৯ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে দ্বিতীয় তলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন, ডা. মো. আ. সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. সাইফুল আলম, ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. বাকী বিল্লাহ।

উল্লেখ্য, এবার জেলায় ২ লাখ ৫৩হাজার ৯৬০ জন শিশুকে ১৫ মার্চ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে । জেলার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হয়েছে। আর এ জন্য জেলার মোট ১ হাজার ৯১২ টি টিকাদান কেন্দ্রে ৮০৫ জন সরকারী ও বেসরকারী স্বাস্থ্য কর্মীসহ ৪ হাজার ৭৭২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ