বিএনপি নেতা পান্নুর নিখোঁজে মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা পান্নুর নিখোঁজে মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নিখোঁজ হওয়া ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি’র সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৩৯ দিন ধরে। গত ৮ই জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলা হলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কায় এক মাসের উপরে অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যসহ দলের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ অবিলম্বে তাকে খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর করুন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ