আড়াইহাজারে জামায়াতের ইফতার মাহফিল পন্ড করে দিয়েছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে জামায়াতের ইফতার মাহফিল পন্ড করে দিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের ইফতার মাহফিল স্থানীয় বিএনপির নেতারা পন্ড করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার মাহমুদপুর ইউনিয়নের কল্যন্দী মোল্লাপাড়া জামে মসজিদের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জামায়াতের আড়াইহাজার উপজেলার উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম অভিযোগ, সোমবার পুর্ব নির্ধারিত মাহমুদপুর ইউনিয়নের ইফতার ও আলোচনা সভার আয়োজন করেন জামায়াত মাহমুদপুর ইউনিয়ন শাখা। ইফতার মাহফিলটি মোল্লাপাড়া মসজিদের সামনের আয়োজন করার জন্য প্যান্ডেল করা হয়। ইফতার মাহফিলে লোকজন আসা শুরু করলে ইফতারের ৪০ মিনিট আগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর নির্দেশে উক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ১০/১৫ লোকজন নিয়ে এসে ইফতার মাহফিলে বাধাঁ দেয়। এবং লোকজন নিয়ে প্যান্ডেল খুলে নিয়ে যেতে বলে।
এতে আতংকিত হয়ে লোকজন চলে যায়। মাঠে ইফতার বাধাঁ দিলে জামায়াত পরে মসজিদের ভিতর সংক্ষিপ্ত পরিসরে ইফতার শেষ করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
আড়াইহাজারের দক্ষিণের সাবেক আমীর মোতাহার হোসেন বলেন, কোন কারণ ছাড়াই আমাদের ইফতার মাহফিল বাধাঁ দেয়। এর আগেই বিএনপির নেতা কর্মী আমাদের ইফতারের বাধাঁ দিয়েছিল। আমরা বিষয়টি থানার ওসিকে অবহিত করেছি।
বাধাদানকারী মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারকে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফোন দিলে তিনি ফোন ধরেননি।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে দেখব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ