জনদূর্ভোগ এড়াতে সরকারি খাস জায়গা বন্দোবস্তি প্রক্রিয়া বাতিলের দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনদূর্ভোগ এড়াতে সরকারি খাস জায়গা বন্দোবস্তি প্রক্রিয়া বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় জনদূর্ভোগ এড়াতে সরকারি খাস জায়গা বন্দোবস্তি প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গরা।

সোমবার (১৭ মার্চ) বিকেলে বটতলী স্টেশনের এক হল রুমে এ আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে মোস্তফা গ্রুপের পক্ষে আইন উপদেষ্টা এডভোকেট ফারুক উদ্দিন জানান, উপজেলা সদর বটতলী স্টেশনস্থ মোস্তফা গ্রুপের মালিকানাধীন ভবনের পেছনে খাস জায়গা রয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে জনৈক এক ব্যক্তি বহুতল ভবন নির্মাণের জন্য সেই খাস জায়গা দীর্ঘ মেয়াদী বরাদ্দ পাওয়ার জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আপত্তিও জানানো হয়েছে। উক্ত জায়গার উপর স্থাপনা নির্মাণ করা হলে পানি চলাচলে প্রতিবন্ধকতাসহ নানা জনদূর্ভোগ দেখা দিবে। তাই এলাকাবাসীর স্বার্থে উক্ত জায়গার বন্দোবস্তি প্রক্রিয়া বাতিলের আবেদন জানান তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, খাস জায়গাটি তদন্ত সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রতিবেদন দেয়া হয়েছে। তবে খাস জায়গা বন্দোবস্তী দেয়ার বিষয়টি জেলা প্রশাসক দেখবেন বলে জানান ইউএনও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ