এবার পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী মানসী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী মানসী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দ্বিতীয়বারের মত মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। প্রথমে কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তান এল মানসীর কোলজুড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তিনি।

তার করা পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘এবার মেয়েটা খুব কান্নাকাটি করছিল। আমায় ছেড়ে থাকতে কষ্ট হবে তাই। ভর্তি হওয়ার সময়ও সঙ্গে এসেছিল। তারপর বাড়ি চলে গিয়েছে। তবে মাঝেমধ্যেই আমার কথা বলছে। এখন শুধুই ভিডিও কল ভরসা।’

মায়ের কাছে থাকতে না পারলেও খালার মাধ্যমে হাসপাতালে মানসীর জন্য সুন্দর চিঠি লিখে পাঠিয়েছে সাত বছর বয়সী মেয়ে।

উল্লেখ্য, ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতার চরিত্রে নজর কেড়েছেন। ধারাবাহিক শেষ হয়েছে কিছু দিন আগে। তারপরেই মা হলেন মানসী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ