বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টারকে জড়িয়ে একটি জাতীয় দৈনিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে ওই নেতার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, আজ বুধবার (১৯ মার্চ) দৈনিক কালবেলা পত্রিকায় আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ওই পত্রিকার সাংবাদিককে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করিয়েছে। ওই প্রতিবেদনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তাছাড়া প্রতিবেদনে আমার পারিবারিক বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে মানহানি করা হয়েছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় করতে গিয়ে আমার এবং দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন করেছে ওই কুচক্রি মহল।

তিনি বলেন, আমি গত ১৫ বছর দুঃসময়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে মামলা ও হামলার বিষয়ে বিভিন্নভাবে সহযোগীতা করেছি এবং এখনো করে আসছি। দলের বিভিন্ন কর্মসূচী পালন করতে গিয়ে বিভিন্ন সময় মামলা, হামলা ও কারাবারণ করেছি। দলের নাম ভাঙ্গিয়ে এবং দলীয় পদ ব্যবহার করে কখনো কারো কাছে চাঁদা দাবী এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও সঠিক নয়। সংবাদে বিভিন্ন সময় দলের পদ ভাগিয়ে নেয়ার যে অভিযোগ আনা হয়েছে তাও সঠিক নয়। আমি আমার রাজনৈতিক জীবনে প্রতিটি পদ’ই দলের নেতাকর্মীদের ভালোবাসা ও গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়ে আসছি। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলের কর্মসূচী পালন করতে গিয়ে দুই ডজন রাজনৈতিক মামলার শিকার হয়েছি। একটি কুচক্রি মহল আমাকে রাজনৈতিভাবে হেয় করার জন্য দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে পাঁয়তারা করছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে আমাকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে ওইসব নেতাকর্মীরা ইতোমধ্যেই দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক হোসেন আকন্দ, শ্রীপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন সরকার, গাজীপুর জেলা যুবদলের আহবায়ক সদস্য রাকিবুল হাসান আকন্দ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাসেল আহমেদ, তেলিহাটি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এস এম সূজন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান সরকার, শরীফ সরকার, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লা, শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা সাজিত সরকারসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ