দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন: নাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে। তাই রাজনৈতিক ঐক্য প্রয়োজন।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে তবে দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে ও বসা যাবে, এমন পরিবেশ তৈরি করতে হবে। তা না হলে ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে।

ফ্যাসিস্টদের দোসররা নানা জায়গায় এখনো রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ সবাইকে ধন্যবাদ জানান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ