জামালপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল করেছে জামালপুর জেলা বিএনপি।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শহরের লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি এম. সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

আর ও বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা জাসদের সভাপতি আমির উদ্দিন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী প্রমুখ। এ সময় বক্তারা ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের স্মরন করে বলেন, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে যে বৈষম্যবিরোধী বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

পরে হেফাজতে ইসলাম জামালপুর জেলার সভাপতি মাওলানা আবুল কাশেম দোয়া পরিচালনা করেন।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জুলাই বিপ্লবের সকল শহিদের রূহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ