শহীদ ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখার বিবৃতি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখার বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

গতকাল ১৮ জুলাই (সোমবার) ইতিহাসের মহানায়ক তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি ও পাকিস্তান মুসলিম লীগের সভাপতি, শহীদ এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আল্লাহর দরবারে উনার আত্মার মাগফিরাত কামনা করে শহীদ ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর পক্ষ থেকে গনমাধ্যমে এক বিবৃতি প্রদান করেন সংগঠনের প্রধান সম্মন্বয়ক ও ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন।

বিবৃতি তিনি বলেন, মরহুম ফজলুল কাদের চৌধুরী ছিলেন ব্রিটিশবিরোধী এবং আজাদি আন্দোলনের এক অকুতোভয় সৈনিক। পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতিসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে তিনি দেশ ও মানুষের কল্যাণে অবিস্মরণীয় অবদান রেখেছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মতো অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা ছাড়াও পাহাড়তলী, নাছিরাবাদ, কালুরঘাট, বাড়বকুণ্ড, ফৌজদারহাট, বড় কুমিরা, ছোট কুমিরাসহ সারা দেশে শিল্পায়ন ও অসংখ্য জনকল্যাণমুখী প্রতিষ্ঠান স্থাপনায় তার বলিষ্ঠ ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, নিজ জন্মস্থান চট্টগ্রামের আপামর জনসাধারণ তার এই অসামান্য কর্মকাণ্ডের জন্য তাকে বীর চট্টলার সিংহ-পুরুষ উপাধি দিয়ে ভালোবাসায় সিক্ত করেছিলেন। ১৯৭৩ সালের এই দিনে কারাবন্দী অবস্থায় কারাগারের অভ্যন্তরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়। ইতিহাসের এ মহানায়কের নামাজে জানাজায় সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। শোষক শ্রেণীর রক্তচক্ষু-নিপীড়ন-নির্যাতন কোনো কিছুই তার মাথা নোয়াতে পারেনি, দেশের ইতিহাসে অসম সাহসী এ মহান রাজনীতিবীদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতি তিনি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ কামনা করেন যেন ইতিহাসের এই মহানায়ককে শাহাদাতের মর্যদা দান এবং জান্নাতের উচ্চস্থানে আসীন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ