সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা জাতির কৃতি সন্তান। আমরা আপনাদের পাশে আছি সব সময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

রবিবার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ