প্রসেনজিৎকে শেয়াল, যীশুকে গাধা বললেন রচনা ব্যানার্জি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রসেনজিৎকে শেয়াল, যীশুকে গাধা বললেন রচনা ব্যানার্জি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বহুদিন আগে ভারতে অনুষ্ঠিত একটি বিনোদন টকশো ভাইরাল হয়েছে। যেখানে অতিথি ছিলেন রচনা ব্যানার্জি। যেখানে দেখা যায়, সহশিল্পীদের নিয়ে মজা করে নানা মন্তব্য করেছিলেন রচনা ব্যানার্জি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই টকশো-এ রচনাকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রির মধ্যে শিয়াল, গাধা এবং মুরগি কে ও কেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘শিয়াল তো প্রসেনজিৎ চ্যাটার্জি। বুদ্ধিমান যাকে বলে একদম। আমাদের নায়ক। ভীষণ বুদ্ধি রেখে কাজ করেন। জানেন কোনখানে, কীভাবে বুদ্ধি রেখে চলতে হয়, শিয়াল পন্ডিত।’

রচনা ব্যানার্জি বলেন, ‘আর যীশু সেনগুপ্ত গাধা। তুমিও ওকে চেনো আমিও ওকে চিনি। কারণ ও আজ যে জায়গায় পৌঁছেছে সেটা ও অনেক আগে পৌঁছাতে পারত। এত বছর ধরে যদি গাধামি না করত আগেই পৌঁছাত।’

রচনা জানান, শাশ্বত নিজে হলেন মুরগি। যদিও সেটা শুনে অভিনেতা বলেন, তিনি ব্রয়লার মুরগি হতে চান না।

সেটা শুনেই অভিনেত্রী বলে ওঠেন, ‘শাশ্বত মুরগি। দেশি মুরগি যারা হয় তারা ভালোভাবে জানে যে ব্রয়লার হওয়ার দরকার নেই। দেশি হলে তার ওই স্বাদ কী আছে, এবং তার ওই স্বাদ কত মানুষ উপভোগ করে। সেটা তুমি ভালো করে বোঝো বলে এখনও পশ্চিমবঙ্গে আছ, মুম্বাই যাওনি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ