ছাত্রদল নেতা আফজল হোসেনের নেতৃত্বে মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা আফজল হোসেনের নেতৃত্বে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন এর নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) রাত ৯টার সময় জিন্দাবাজার থেকে শুরু হয় চৌহাট্টায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের এমপিদের কটুক্তির প্রতিবাদে সারাদেশব্যাপি এক দিনের বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত পথ সভায় আফজল হোসেন বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে, আমরা সিলেট জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যদি এরকম আচরণ করা হয় তাহলে ছাত্রদল বসে থাকবে না। আমরা মনে করি দেশে চলমান বিদ্যুৎ বিপর্যয়কে অন্যখাতে প্রবাহিত করতে এই ধরনের কাজ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান রুম্মান, শহিদুল ইসলাম শিপলু,তারেক আহমদ চৈাধুরী, হাবিবুর রহমান হাবিব, আবু বক্কর, নায়েফুল ইসলাম রনি, লিমন আহমদ,রাহাত আহমদ ভুলন, সিদ্দিকুর রহমান, সাজু আহমদ, তাহমিদ হোসেন শিপু,লিমন, পলাশ আহমদ, হাফিজ আহমদ সুজন, কবির আহম্মেদ, দিল্লাউার আহমদ, সাজান, রেদোয়ান আহমদ, নাছির আহমদ, রিফাত আহমদ, সাকিব , নাইম, অর্ণব, ইমলাক, সিরাত সুহান মিনহাজ, সোহান, মিলাদ, তুফায়েল, সাজু, লিমন, সানি আহমদ,রাবেল আহমদ, ইমন আহমদ,রাফি আহমদ,রাহি ,মাহাদি ,জনি ,ফাহিম , মুন্না ,নেহাল, তাহের ,জামিল ,রাকিব , হাছান ,হাবিব,জাকি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ