ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের রেকর্ড পতন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের রেকর্ড পতন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

 

ডলার প্রতি রুপির মান আরও কমেছে। মঙ্গলবার ভারতে প্রতি ডলারের বিনিময় হার ৮০ রুপিতে পৌঁছে। আশঙ্কা করা হচ্ছে, রুপির মান ডলারের বিপরীতে আরও কমে যেতে পারে। 

পিটিআইয়ের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ১ ডলার প্রতি বিনিময় হার ৮০.০৫ রুপিতে পৌঁছায়; যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর (ডলার ছিল ৬৩.৩৩ রুপি) থেকে এখন পর্যন্ত ভারতীয় মুদ্রার দর পড়েছে ২৫%। এই পতনের অন্যতম কারণ বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি তুলে নেওয়া।

ভারতের অর্থমন্ত্রীর দাবি, যুদ্ধ, অশোধিত তেলের চড়া দর এবং বিভিন্ন দেশে সুদের হার বৃদ্ধিই টাকা পড়ার পিছনে দায়ী। বিশেষত আমেরিকায় সুদ বৃদ্ধির কারণে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ক্রমাগত পুঁজি সরানোর বিরূপ প্রভাব দেখা গিয়েছে রুপির দরে।

সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ