মুক্তাগাছায় সরকারী রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তাগাছায় সরকারী রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :

মুক্তাগাছা উপজেলার দাওগাঁও এলাকায় সরকারি জায়গায় দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। রাস্তার উপর দীর্ঘদিন কিভাবে দোকান চলছে এ প্রশ্ন এলাকাবাসীর।

গুরুত্বপূর্ণ রাস্তায় দোকান নির্মানে বিপাকে পরেছেন স্থানীয়রা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে জানায় এলাকাবাসী। লিখিত অভিযোগে উল্লেখ করেন,ঘোড়শাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে ৫৯২ ও ৫৯৩ দাগের সামনে সরকারী রাস্তার জায়গা দখল করে দোকান নির্মাণ করে রেখেছে কুতুব উদ্দীন নামের এক ব্যক্তি। যার কারনে জনসাধারনের চলাচলে বিঘœ এবং ব্যক্তি মালিকানাধীন জমি ক্ষতি হচ্ছে।

সরকারী জায়গায় নির্মানাধীন দোকান উচ্ছেদের দাবী আবেদনকারীর।

স্থানীয় মো. জয়নাল আবেদীন বলেন,কুতুব উদ্দীন কারও কথা শুনেনা। সরকারী রাস্তার উপর দোকান করে কিভাবে ওর দোকানের জন্য সাধারন মানুষ চলাচল করতে পারছে না। আমরা চাই প্রশাসন খুব দ্রæত দোকানটি সরিয়ে দিয়ে জনগনের চলাচলে সুবিধা করে দিবে।

অভিযুক্ত দোকানের মালিক কুতুব উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি চল্লিশ বছর ধরে এখানে দোকান করি।এটা আমার ভাইয়ের জায়গা। অনেকে শত্রæতা করে আমাকে এখান থেকে সরাতে চাচ্ছে। সরকারি রাস্তায় আমি দোকান করি না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী আফিসার আতিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি খোজ নিয়ে ব্যবস্থা নিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ