১১ এপ্রিল ঢাকাসহ ৪ শহরে সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১১ এপ্রিল ঢাকাসহ ৪ শহরে সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ১১ এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।

সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশের সংস্কৃতি তুলে ধরা। স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে।

বগুড়ার ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ঢাকার কনসার্টে গান পরিবেশন করবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী।

এছাড়া চট্টগ্রামে থাকবে মাইলস,

খুলনায় তাহসান, আসিফ, ওয়ারফেইজ

আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্হানীয় শিল্পীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ