সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি এ্যানি, সম্পাদক বকুল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি এ্যানি, সম্পাদক বকুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে সভাপতি ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, কমিটিতে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে কোষাধ্যক্ষ এবং সদস্য হিসেবে রয়েছেন- আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, গিয়াসউদ্দিন রিমন, রাজিব আহসান, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ