হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল বাসায় ফিরেছেন। গত সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ারে নিয়ে আসা হয়।

আজ শুক্রবার দুপুরে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তামিমের ভাই নাফিস ইকবাল। তিনি জানান, আজ দুপুরে এভারকেয়ার থেকে তামিমকে বাসায় নেওয়া হয়েছে।

মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম। কেপিজে হাসপাতালে ইসিজি করার পর হেলিকপ্টারে ঢাকায় আসার কথা ছিল তাঁর। কিন্তু তামিমের শারীরিক অবস্থা তখন অনুকূলে ছিল না।

পরে কেপিজে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলে। হার্টে একটি রিংও পরানো হয়। তখন ডাক্তাররা জানান, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে। কেপিজে হাসপাতালে এক দিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয়।

উন্নত চিকিৎসার জন্য তামিমকে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন তাঁর চাচা আকরাম খান। চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। বাসায় তাঁকে থাকতে হবে বিশ্রামে। কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ