ঢাকা-শরীয়তপুরসহ বিভিন্ন রুটে দ্বিগুণ বাসভাড়া আদায়ের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-শরীয়তপুরসহ বিভিন্ন রুটে দ্বিগুণ বাসভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

 

শরীয়তপুর থেকে
ঈদযাত্রাকে কেন্দ্রকওে শরীয়তপুরের যাত্রীদেও গণপরিবহণে গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া। প্রতিবছরই ঢাকা টু শরীয়তপুর রুটে সম্পূর্ণ বে-আইনি ভাবে বেড়ে যায় এসব বাসের ভাড়া, বিভিন ্নরকম অজুহাতে বাড়ানো হয় এ ভাড়া। এ বছরও ঈদ বকশিশ কিংবা ফিরতি ট্রিপে যাত্রী সংকট দেখিয়ে নেয়া হচ্ছে অতিরিক্ত বাস ভাড়া। ভাড়া নিয়ে কথা বললে লঞ্চিত হতে হয় যাত্রীদের।
এদিকে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে দ্বিগুণ অর্থ দিছেন টিকেট কাটতে বাধ্য হচ্ছে এ অঞ্চলের ঘরমুখো হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখাযায়, ২০ রমজান থেকেই শরীয়তপুর-ঢাকা, শরীয়তপুর-বেনাপোল, শরীয়তপুর-মাদারীপুর, শরীয়তপুর-চাদপুর, শরীয়তপুর-চট্রগ্রামসহ বিভিন্নরুটে ও বাসগুলোতে সুযোগ বুঝে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এক সপ্তাহ আগে থেকেই বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠে। ঈদ যতই ঘনিয়ে আসছে বাসভাড়া ততোই বৃদ্ধি পায়। রাত নামলে এর মাত্রা ছাড়িয়ে যায় কয়েকগুণ। ভাড়ানিয়ে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের ও অভিযোগ রয়েছে।
শুক্রবার সরেজমিন গিয়ে দেখাযায় শরীয়তপুর থেকে ঢাকা ভাড়া ২৫০ টাকা তার স্থলে শরীয়তপুর সুপারসার্ভিস যাত্রাবাড়ী থেকে জাজিরা পর্যন্ত ভাড়া নেয়া হচ্ছে ৩০০ টাকা এবং শরীয়তপুর পর্যন্ত ৪৫০ টাকা। যেখানে অতিরিক্ত নিয়েছে ২০০টাকা। এছাড়া শরীয়তপুর পরিবহণ, পদ্মাট্রাভেলস, ও ফেমপরিবহণ ,শরীয়তপুর- কীর্তিনাশা পরিবহন ভাড়া ছিল ৪০০-৫০০ টাকাপর্যন্ত। যা এই রুটে রনিয়মিত ভাড়া থেকে কিছু ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি।
শুক্রবার ঢাকা থেকে শরীয়তপুর পরিবহণে উঠে ছিলেন আবদুর রাজ্জাক মোল্ল্যা (৫০)। তিনি জানান, যাত্রাবাড়ী থেকে বাসে উঠলেও তার থেকে ৪৫০টাকা ভাড়া নিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে ২৫০টাকার।
একই দিন যাত্রাবাড়ী থেকে জাজিরার উদ্দেশ্যে বাসে ওঠেন মিজানুর রহমান (৪৫) নামের আরেক যাত্রী। তিনি জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে তার থেকে। শরীয়তপুর সুপারসার্ভিস যাত্রাবাড়ী থেকে জাজিরা পর্যন্ত তাকে ভাড়া দিতে হয়েছে ৪০০ টাকা।
জানাযায়,ঢাকা থেকে কাজিরহাট/ জাজিরা পর্যন্ত ভাড়া ২০০টাকা আর শরীয়তপুর সদও পর্যš Íবিআরটি এর নির্ধারিত ভাড়া ২৫০ টাকা কিন্তু গত বুধবার সকাল থেকে ঢাকা টু শরীয়তপুর মুখী ভাড়া ছিল সর্বনিম্ন প্রায় ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত।
জাজিরা লাউখোলার বাসিন্দা গার্মেন্টস শ্রমিক মনিরুজ্জামান খান (৩৫) সঙ্গে কথা হলে তিনি জানান, সারা বছরে এই একবার বাড়ি আসি ছুটিতে। এই ঈদে পরিবারের সদস্যদের জন্য কেনা-কাটা যাতায়াত খরচ সব মিলিয়ে একটা চাপ যায় আমাগো মত নিম্নআয়ের মানুষের। এর মধ্যে বাসের ২৫০ টাকার ভাড়া ৫০০ নেওয়া হয়। এইটা আমাদের জন্য জুলুম হয়ে যায়। ঈদেও মতো পবিত্র উৎসবকে পুঁজি কওে ব্যবসা করা অমানুষদেও বিচার আল্লাহ করবে।
বিগত দিন গুলোতেও এ পরিবহণ গুলোর নামে রয়েছে ভাড়া সংক্রান্ত একাধিক অভিযোগ। গত বুধবার শরীয়তপুর থেকে চিকিৎসার জন্য ঢাকা যান ইয়াসমিন বেগম (৩৯)। মগবাজার থেকে ডাক্তার দেখিয়ে রাত ৯.৪০ মিনিটে তার ছেলেকে নিয়ে যাত্রাবাড়ী গিয়ে শরীয়তপুর সুপারসার্ভিসের বাসে উঠতে গেলে সেখানে সিরিয়ালে থাকা বাসটিতে সিট নেই বলে পরের বাসে উঠার অনুরোধ কওেন বাসের সুপারভাইজার।
পরের বাস আসলে তিনি সহ স্ট্যান্ডে দাড়িয়ে থাকা প্রায় ৫০ জন লোক বাসে উঠার কিছুসময় পর বাসের সুপারভাইজার উঠে জানায় এটা টাইমের পরের বাস, তাই ভাড় াদিতে হবে ৪৫০টাকা করে। ভাড়া ৪৫০টাকা নিলেও টিকেট দেওয়া হয় ২৫০ টাকার। এ নিয়ে বাসে কেউ কেউ প্রতিবাদ কওে উঠলে তাদেও বাস থেকে জোর কওে নামিয়ে দেওয়ার ও চেষ্টা চালানো হয়।
শরীয়তপুর সুপারসার্ভিসের (১১-১৮০৬) এর ড্রাইভার সোহেল বলেন, ঈদ উপলক্ষে আমরা গত বুধবার থেকে ঢাকা টু শরীয়তপুর ৪০০ টাকা কওে নিচ্ছি। ত াপ্রশাসনের লোকজন সব জানে।
শরীয়তপুর সুপারসার্ভিসের (১৫-৯২১৩) এর ড্রাইভার শাওন মুুিন্স বলেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষেই আমরা ভাড়া বিড়িয়ে নিচ্ছি।
শরীয়তপুর বাস মালিক সমিতির সাধারনসম্পাদক(ভারপ্রাপ্ত) জাকির হোসেন হাওলাদার, বলেন, বাস শরীয়তপুর থেকে যাওয়ার সময় খালি যায়, আসার সময় এটা পুসিয়ে নিতে ঈদেও আগে ৩ দিন ঈদেও পরে ৫ দিন অতিরিক্ত ভাড়া নেয়ার নীতি গত সিদ্ধাš Íহয়েছে।
এ বিষয়ে শরীয়তপুর বাসমালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে শরীয়তপুর জেলাপ্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আরটিসি মিটিংয়ে সিদ্ধান্তের আলোকে ঈদের আগে ৩ দিন ঈদেও পরে ৫ দিন অতিরিক্ত ভাড়ার নেয়ার সিদ্ধান্ত হয়। এর বেশীকিছ ুহলে ব্যবস্থা নেয়াহবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ