স্টেশনে বিক্ষোভ, ঢাকা থেকে সারাদেশে ট্রেন বন্ধ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্টেশনে বিক্ষোভ, ঢাকা থেকে সারাদেশে ট্রেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২০, ২০২২ ১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২০, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক অনেক শিক্ষার্থীসহ বহু যাত্রী টিকিট না পেয়ে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করছে। এর ফলে এই রুট দিয়ে চলাচল করা কোনো ট্রেন ঢাকা ছাড়তে পারেনি। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসছে।

বুধবার (১৯ জুলাই) সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ট্রেনটিকে আটকে রাখা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির।

তিনি বলেন, ‘শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ছাড়া ঢাকা থেকে সারাদেশ কোনো ট্রেন যেতে পারছে না। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসছে।’

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, আজ সকাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা বিক্ষোভ করছেন। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে খোঁজখবর নিতে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ