সংস্কারের কারণে নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাই না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংস্কারের কারণে নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা খুঁজে পান না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, তারপরও আমরা সংস্কারের কথা বলেছি, যতটুকু সংস্কার করলে অর্থবহ নির্বাচন সম্ভব, ততটুকু সংস্কার, তা করে নির্বাচন দেয়া।
‘বিএনপি ভারতপন্থী হয়ে যাচ্ছে, এমন অভিযোগ করছে অনেকে- এ বিষয়ে আপনারা প্রক্রিয়া দিচ্ছে না’ এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোন দেশের হয়ে কাজ করি না, করব না। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করব, করি। আমরা জিয়ার আদর্শের দল, জিয়াউর রহমান দেশের স্বার্থে বাইরে কোনো কাজ করেনি। যারা এ কথাগুলো বলেন, তারা কার পারপাস সার্ভ করে, এমন প্রশ্ন রাখতে চাই।
‘৫ আগস্ট সেনাবাহিনী প্রমাণ করেছে, তারা দেশপ্রমিক বাহিনী।’
বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার পাঁয়তারা করেছে অনেকে- এমন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের আগে বিএনপি ভালো দল ছিল আর তারপর থেকে খারাপ দল হয়েছে তাদের কাছে। অথচ ১৬ বছর লড়াই সংগ্রাম চালিয়েছে বিএনপি।
মির্জা ফখরুল দাবি করেন, ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) পয়েজনিং করা হয়েছে কারাগারে নিয়। ম্যাডাম এতো ভালো মানুষ, এ কথা কোনোদিন কাউকে বলবেন না। তাকে স্যাঁতসেঁতে ঘরে, দেয়াল ধসে পড়া ঘরে রেখেছিল। এমনকি ইঁদুর দৌড়াদৌড়ি করত।
তিনি বলেন, ম্যাডাম আট বছর পর পরিবারের সাথে ঈদ করবেন। সত্যি একটা সুন্দর মুহূর্ত কাটাবেন।
খালেদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এখনো নিশ্চিত নই, তবে শুনেছি, ম্যাডাম এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরবেন।
জনতার আওয়াজ/আ আ