জুলাই বিপ্লবে শহিদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই বিপ্লবে শহিদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা)
জুলাই বিপ্লবে শহিদ তালতলীর মো. বাবুল মিয়ার পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি ও ঈদ সামগ্রী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীর তবক এলাকায় মো. বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রী রাজিয়া বেগম ও মেয়ে তামান্না আক্তারের হাতে উপহার সামগ্রী তুলে দেন ছাত্রদল-যুবদল নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান অসীম, যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার হিরু, বরগুনা জেলা ছাত্রদলের সদস্য হাফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক সফিকুল ইসলাম রাজু, বরগুনা জেলা জিসাসের ত্রাণ বিষয়ক সম্পাদক মাসরিফুল মিজান প্রমুখ।

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান অসীম বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহিদ বাবুল মিয়ার পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে।

শহিদ বাবুলের স্ত্রী রাজিয়া বেগম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া চিঠি ও ঈদ সামগ্রী পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তাদের খোঁজখবর নেওয়ার জন‌্য তারেক রহমানকে ধন‌্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি জানাই।

উল্লেখ বাবুল ঢাকার মিরপুরে একটি বালুর ড্রেজারে কাজ করতেন। কাজ থেকে ফেরার পথে গত বছর ২০ জুলাই মিরপুরে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ১ মাস তিন দিন পর ২৩ আগস্ট মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ