শহিদ পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহিদ পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় শেষ করে যাত্রাবাড়ীতে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতে যান তিনি। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪-এর অভ্যুত্থানে শহিদ আসলাম, শহিদ শাকিল উদ্দিন, শহিদ জাহাঙ্গীর, শহিদ জিহাদ, শহিদ শাওন, শহিদ নাঈম, শহিদ আরিফ হোসেন এবং শহিদ নাসিসের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির ।

জামায়াত আমির শহিদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং সবাইকে মহান আল্লাহর দরবারে শহিদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তিনি শহিদ আরিফ হোসেনের সদ্যজাত সন্তানকে কোলে তুলে নেন ও পরম স্নেহ-মমতায় আদর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও কামাল হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এআর আজাদসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

এছাড়াও এ দিন জামায়াত আমির ২৮ অক্টোবরের শহিদ হাফেজ শিপন, শহিদ সাইফুল্লাহ মো. মাসুম, জুলাই অভ্যুত্থানের শহিদ ফারহান, শহিদ জুনায়েদ, শহিদ শাহরিয়ার খান আনাস এবং শহিদ ইসমাইল হোসেন রাব্বীর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ