কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে প্রশ্ন মির্জা আব্বাসের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে প্রশ্ন মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে? অনেকে বলেন, সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলবো যারা এ কথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩১ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে হতদরিদ্র পথচারীদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ৩১ দফা যদি ফলো করা হয়। তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই। এখানে সবকিছু আছে।

তিনি বলেন, আমি এককভাবে জানতে চাই, এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে?

এ ছাড়া তিনি বলেন, যেটা বাংলাদেশে চলে না এ রকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। আমরা সচল প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে।

নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ