গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কে এম ফজলুল হক মিলন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অংশ নেন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহাসচিব সূচনা বক্তব্যে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সকালের পক্ষ থেকে। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য রাখার অনুরোধ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়েছেন দীর্ঘদিন পর এভাবে সবাইকে দেখতে পেয়ে।

তিনি (বেগম খালেদা জিয়া) বলেছেন, ‘আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না।

গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন। দেশবাসীর যে ভোটের অধিকার সকলে মিলে সেটি প্রতিষ্ঠিত করতে হবে’।

‘বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক’ জানিয়েছেন বলে জানান শায়রুল কবির খান। সেই সাথে তিনি দোয়া চেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ