আমাদের প্রতিবেশী দেশের কাছে আমরা মাথা নোয়াতে চাই না।’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ২, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ২, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন,‘স্বার্থপরতার রাজনীতি পরিত্যাগ করুন। চক্র ভুলে যান। দেশের মানুষ কিভাবে থাকবে, এ সিদ্ধান্ত আমাদের। প্রতিবেশী দেশের কাছে আমরা মাথা নোয়াতে চাই না।’
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেন, ‘আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বারবার লড়াই করেছি। বাকশালের বিরুদ্ধে লড়াই হয়েছে, এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই হয়েছে। নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করেছি। আর সর্বশেষ জুলাই-আগস্টে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে জীবনদানের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে, শত শত মানুষের পঙ্গুত্ববরণের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা বলেছিলাম, নতুন বাংলাদেশ গড়বো। এক সমৃদ্ধ শান্তিময় সাম্যের বাংলাদেশ গড়বো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাত্র ৫-৭ মাসের ব্যবধানে আমরা আবার সেই স্পিরিট, সেই জজবা ও সেই ত্যাগের মহিমান্বিত জাহাজকে ফিকে দেয়ার জন্য নিজেদের মধ্যে স্বার্থের খেলা টানাপোড়ন শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘আজ সবচেয়ে বড় প্রয়োজন-জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে ও নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে এক মহান জাতীয় ঐক্য। যেখানে দল বড় হতে পারে না, ব্যক্তি বড় হতে পারে না। সবার ঊর্ধ্বে থাকবে বাংলাদেশ, দেশের মানুষ, অর্থনীতি, রাজনীতি, বাংলার সংস্কৃতি এবং নতুন করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন ঐক্য।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো: শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, ঢাকাস্থ জগন্নাথদীঘি ইউনিয়ন সোসাইটির সভাপতি শাহ আলম চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমির সাহাব উদ্দিন।
বিজয়করা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ডা: বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুল আলিম ভুঁইয়া শামীম ও জামায়াত নেতা কাজী রবিউল হোসেন রকির যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জগন্নাথদীঘি ইউনিয়ন সোসাইটির সহ-সভাপতি ডা: আগা আনসারুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা আগা আজিজুল ইসলাম চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, ইউসুফ মেম্বার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বেলাল উদ্দিন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
জনতার আওয়াজ/আ আ