বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয় : রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয় : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকার আইনিকরণ করবে।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের স্পিরিটের ওপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

ফলে গণতন্ত্রের উপাদানগুলো নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন। ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে। তাই অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নিবার্চন দিন।

অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির নেতা।

তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে রিজভী বলেন, পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। অবৈধ টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ