উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ৩ ভাই-বোন নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ৩ ভাই-বোন নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং চাচাতো বোন শাহিনা বেগম।

রবিবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

তিনি বলেন, তারা আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি। ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।

জানা গেছে, মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষের এবং মান্নান ও তার বোন শাহিনা অন্য পক্ষের।

এ বিষয়ে উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ