হে আল্লাহ, গাজার মানুষদের হেফাজত করো: সাদিয়া আয়মান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হে আল্লাহ, গাজার মানুষদের হেফাজত করো: সাদিয়া আয়মান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বর্বর ইসরায়েলি বাহিনীর হামলার মাত্রা দিন দিন বেড়েই চলছে। গাজার মানুষের আর্তনাদ যেন পুরো পৃথিবীর আকাশ-বাতাস ভারী করছে।

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেত্রী সাদিয়া আয়মানকে। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন অভিনেত্রী।

রবিবার (৬ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাদিয়া লিখেছেন, গাজায় যেভাবে প্রতিদিন নিরীহ মানুষ, বিশেষ করে শিশুরা নৃশংসভাবে প্রাণ হারাচ্ছে, তা মানবতা এবং মুসলিমদের জন্য এক কলঙ্ক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, কান্না আর আর্তনাদ। এই নিষ্ঠুরতা যেন কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না।

সবশেষে স্রষ্টার কাছে অভিনেত্রীর প্রার্থনা, হে আল্লাহ তায়ালা, তুমি গাজার মানুষদের হেফাজত করো। তুমি তাদের ধৈর্য দান করো, শত্রুদের অন্তরে শান্তি ও মানবতা দান করো এবং সমস্ত নির্যাতনের অবসান ঘটাও । আমিন

গাজাবাসী নিয়ে সাদিয়ার পোস্ট মনে ধরে তার অনুসারীদের। মন্তব্যের ঘরে অনেকে করেছেন তার প্রশংসা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ