নির্বাচন ছাড়া হাসিনাও ক্ষমতায় থাকতে চেয়েছিলো: ইশরাক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন ছাড়া হাসিনাও ক্ষমতায় থাকতে চেয়েছিলো: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তরুণ রাজনীতিবিদ ও প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন ছাড়া পাতানো খেলায় হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলো। আমরা সেই ২০১১ সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন এর আন্দোলন করে আসছি। নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে। গালিবাজদের বলতে চাই আরও ১০ লাখ গালি দিলেও কিছু যায় আসেনা।

রবিবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটি। ফেসবুক আমরা ব্যবহার করেছি খুনি হাসিনার নিয়ন্ত্রিত দালাল মিডিয়ার সময়ে আমাদের প্রচারণার জন্যে। পরামর্শ থাকবে গালি বিতরণের পাশাপাশি ভোটার সংগ্রহ করুন। হাসিনার মতো হুমকি ধামকি দিয়ে লাভ নাই।

ইশরাক আরও বলেন, আবারও বলবো, হাজার বার বলবো এই বছর নির্বাচন দিতেই হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে অর্জন করবো ইনশাআল্লাহ। ভোটে জনগণ যাদেরকে দায়িত্ব দিক তাদেরকেই আমরা মেনে নিয়ে সহযোগিতা করব। আরও ২ লক্ষ গালির জন্যে অগ্রিম ধন্যবাদ। কিন্তু নির্বাচন কেও ঠেকাইতে পারবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ