কিছু মানুষ লোভে পড়ে আ'লীগকে দেশে ফেরাতে চাইছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিছু মানুষ লোভে পড়ে আ’লীগকে দেশে ফেরাতে চাইছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কিছু রাজনৈতিক দল টাকার লো‌ভে আওয়ামী লীগকে দেশে ফেরাতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার (৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কারা নির্যাতিত নেতা আব্দুস ছালাম মিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, আব্দুস ছালাম পিন্টুকে মৃত্যুদণ্ড নিশ্চিত করে আওয়ামী লীগ আনন্দ-উল্লাস করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারেনি। আওয়ামী লীগ নিজেরাই পাপের শাস্তি ভোগ করছে, দেশ থেকে পালিয়ে গেছে।

বিএনপির এই নেতা আরও ব‌লেন, ‘আপনাদের কৌশল আমরা বুঝি, আপনারা সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন তা বললেই হয়। বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে। তাই যারা বলেন সংস্কার করবেন, তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচন পথে আসেন।’

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, ‘উনারা আমাকে বিনা কারণে ১৭ বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আবার দেখা হলো। আমার পাশ থেকে নিয়ে গিয়ে নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। চিকিৎসার নামে দেলোয়ার হোসেন সাইদীকে হত্যা করা হয়েছে। আমাকেও তাই করতে চেয়েছিল। কিন্তু পারেনি। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই অতি দ্রুত নির্বাচন দিন।’

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।ক সানু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ