গাজায় গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজায় গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের নেতাকর্মীরা।

আজ সোমবার বেলা ১১টা থেকে রাজধানীর গুলশান, সায়েন্সল্যাব, মোহাম্মদপুরের বসিলা ব্রিজ ও ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।

এছাড়াও মার্কিন দূতাবাসের বিপরীত পাশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

এদিকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ