মালয়েশিয়া এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিলেন স্বর্ণা দাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মালয়েশিয়া এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিলেন স্বর্ণা দাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মালয়েশিয়া এয়ারলাইন্স বারহাদ (এবি গ্লোবাল সেলস) বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বর্ণা দাস। এর আগে স্বর্ণা বাংলাদেশে এমিরেটাস এয়ারলাইন্স হলিডেজ, শ্রীলংকান এয়ারলাইন্স হলিডেজ, গো ফার্স্ট এয়ারলাইন্স, জেট এয়ারওয়েজে সেলস, মার্কেটিং, কমিউনিকেশন ও ই-কমার্সে সফলতার সাথে কাজ করেন। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে তাঁর রয়েছে এক দশকের অভিজ্ঞতা।

মালয়েশিয়া এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান প্রসঙ্গে স্বর্ণা দাস বলেন, মালয়েশিয়া এয়ারলাইন্স ইতিমধ্যে বাংলাদেশি যাত্রীদের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশে এয়ারলাইন্সটির পরিষেবা ও কার্যক্রম আরও যাত্রীবান্ধব করতে আমি আমার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ